দেশে আরও দু’টি নতুন বিশ্ববিদ্যালয় হচ্ছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ২৩, ২০১৯

দেশে আরও দু’টি নতুন বিশ্ববিদ্যালয় হচ্ছে


সময় সংবাদ ডেস্ক//
দেশে আরও দু’টি পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে। একটি হবে চাঁদপুর আর অপরটি হবিগঞ্জে। এ লক্ষ্যে দু’টি আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একটি হচ্ছে, ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৯’ অপরটি ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৯’।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এসব অনুমোদন দেয়া হয়। পরে বেলা ৩টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, চাঁদপুরে একটি বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৯’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। খসড়া আইনে ৫৪টি ধারা রয়েছে।


তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও নীতিগত সম্মতির পরিপ্রেক্ষিতে হবিগঞ্জে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে বৈঠকে ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৯’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এ খসড়া আইনেরও ৫৪টি ধারা রয়েছে। অন্যদিকে, বৈঠকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে বাংলাদেশের নতুন একটি কনস্যুলেট জেনারেল স্থাপনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এছাড়া ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন, ২০১৯’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান তিনি।

Post Top Ad

Responsive Ads Here