DESK M NEWS //
নাটোরের বড়াইগ্রামে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব। গত শুক্রবার রাত ৮ টার দিকে উপজেলার বডাইগ্রাম উপলশহর পূর্বপাড়া এলাকা থেকে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। আটক ব্যাক্তিদ্বয় উপজেলার উপলশহর পূর্ব পাড়া আশকান মন্ডল ছেলে আশরাফুল মন্ডল (২৫) ও তফেজ উদ্দিন সরদার ছেলে সাইদুল সরদার (৪০)।
র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এস এম জামিল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে এই ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং দুইজনকে আটক করা হয়। তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট তারা দুজনে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলো বলে জনসম্মূখে স্বীকার করেছে। এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুুরে তাদেরকে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

