DESK NEWS//
সারাদেশের ন্যায় লালমোহনে শীতের বস্ত্র কিনতে ব্যাস্ত সাধারণ মানুষ। এই কনকনে ঠান্ডায় জনজীবন অতিষ্ঠ হওয়ায় বাজারের দোকানগুলোতে এর দামের সাথে নিজেকে না মিটাতে পেরে তারা অল্প দামে বাজারের ফুটপাত থেকে শীতবস্ত্র ক্রয় করছেন।
আলমগির হোসেন নামক এক ক্রেতাকে জিজ্ঞেস করলে তিনি জানান আমরা গরীব মানুষ ভাই তাই আমাদের এত টাকা নেই, আমরা ফুটপাতে থাকা অল্প দামে অনেক ভালো বস্ত্র পাওয়া, লজ্জা না করে বাজারের দামের চেয়ে অনেক কম দামের ভালো মানের জিনিস পাওয়া যায়।তাই আমি এখানে এসে শীতের বস্ত্র কিনলাম।
তীব্র শীতকে নিবারনের জন্য ফুটপাতের দোকান থেকে জিনিস ক্রয় করছে শতশত জনগন।
জমছে ফুটপাতের শীতের দোকান সাধারণ জনগন সহ অসহায় গরীব দুঃখী মানুষ পাচ্ছে সল্প মূল্যের জিনিস।

