রাজবাড়ীতে ফেন্সিডিলসহ দুইজন গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ডিসেম্বর ২০, ২০১৯

রাজবাড়ীতে ফেন্সিডিলসহ দুইজন গ্রেফতার


শিমুল চন্দ্র  দাশ রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলো চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার দর্শনা আজমপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে নয়ন (২৬) ও আকন্দ বাড়িয়া গ্রামের হায়াত আলীর ছেলে স্বপন হোসেন (১৮)।

শুক্রবার বিকেলে ৫৬০ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় ফেন্সিডিল বহনকারী একটি পিকআপ জব্দ করে পুলিশ। 

শুক্রবার সন্ধ্যায় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে দৌলতদিয়া ঘাট এলাকায় একটি চানাচুর বোঝাই পিকআপে (নং ঝিনাইদহ ন-১১-০১২৬) তল্লাশি করে ৫৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসায়ী নয়ন ও পিকআপ চালক স্বপনকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত নয়নের বিরুদ্ধে পূর্বের আরো তিনটি মাদক মামলা রয়েছে বলেও তিনি জানান। 

Post Top Ad

Responsive Ads Here