ফরিদপুর :
দেশ মাতৃকার কল্যাণ ও বিশ্বশান্তিকল্পে সোমবার ১৬ই ডিসেম্বর শহরতলির ব্রাহ্মণকান্দা ব্যানার্জি বাড়িস্থ শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম নামযজ্ঞানুষ্ঠান সম্পন্ন।
প্রতিবছরের ন্যায় এবছরও সপ্তাহব্যাপী এই উৎসবের বিভিন্ন পর্বে কর্মসূচির মধ্যে ছিল শ্রী শ্রী গীতাযজ্ঞ, শ্রী শ্রী মহানাম কীর্তন, ব্যানার্জি পরিবারের প্রাণের ঠাকুর যুগল বিগ্রহসহ পারিবারিক অঙ্গনে কীর্তন পরিক্রমা, গীতা পাঠ, রামায়ন গান, ভাগবদ পাঠ, সনাতন ধর্মসভা, বৈদিক স্বস্তিবচন, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও সাংবাদিক বিজয় পোদ্দারের আলোকচিত্র প্রদর্শনী।
রবিবার সকালে কীর্তন ও মঙ্গল শোভাযাত্রার মধ্যে দিয়ে ব্যানার্জী বাড়ির শ্রী শ্রী তারকব্রহ্ম নামযজ্ঞানুষ্ঠান সম্পন্ন হয়।
