আব্দুর রহমান প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় বোয়ালমারীতে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ২২, ২০১৯

আব্দুর রহমান প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় বোয়ালমারীতে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুর-১ (বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমানকে বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করায় তাঁর নিজ এলাকা বোয়ালমারীতে শনিবার সন্ধ্যায় আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ হয়েছে। 

গত ২০ ও ২১ ডিসেনম্বর বাংলাদেশ আ’লীগের ২১তম সম্মেলনের ২য় দিন কাউন্সিল শেষে আব্দুর রহমানকে যুগ্ম সাধারণ সম্পাদক থেকে পদোন্নতি দিয়ে প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করা হয়। 

এ খবর শোনার পর বোয়ালমারীতে সর্বস্তরের জনতা আনন্দ র‌্যালি বের করে। পরে পৌর সদরের সোনালী ব্যাংকের মোড়ে মিষ্টি বিতরণ করা হয়। আনন্দ মিছিলে অংশ নেয় উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, আ’লীগসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ।   

Post Top Ad

Responsive Ads Here