মনোনয়ন সংগ্রহের পর কাঁদলেন সাঈদ খোকন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০১৯

মনোনয়ন সংগ্রহের পর কাঁদলেন সাঈদ খোকন

DESK NEWS//
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান মেয়র সাঈদ খোকন। বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মেয়র পদে ক্ষমতাসীন দলটির মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। 

এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন মেয়র সাঈদ খোকন।

তিনি বলেন, বিগত সময়ে দায়িত্ব পালনকালে কখনো আমি অবহেলা করিনি। গত পাঁচ বছরে অনেক কাজ করেছি। এখনো কিছু কাজ বাকি আছে। আগামীতে নির্বাচিত হলে এ কাজগুলো সম্পন্ন করতে চাই।

মেয়র সাঈদ খোকন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার পিতা (ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফ) বেঁচে নেই। পিতার হাত ধরে আমি রাজনীতিতে এসেছি। পিতার অবর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আমার অভিভাবক। তিনি যেটা ভালো মনে করবেন তা-ই করবেন। তার সিদ্ধান্ত আমি মেনে নেব।’

নগরবাসীকে পাশে কামনা করে আবেগাপ্লুত কণ্ঠে ডিএসসিসির মেয়র বলেন, ‘গত পাঁচ বছর ধরে বিপদে-আপদে আপনাদের পাশে ছিলাম। বর্তমানে রাজনীতিতে একটু কঠিন সময় যাচ্ছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন কামিয়াব হতে পারি। দায়িত্ব পালনকালে কখনো আমি অবহেলা করিনি। গত পাঁচ বছরে অনেক কাজ করেছি। এখনো কিছু কিছু কাজ বাকি আছে। আগামীতে (মেয়র পদে) নির্বাচিত হলে এ কাজগুলো সম্পন্ন করতে চাই।

এর আগে বুধবার ডিএসসিসিতে মেয়র পদে লড়তে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন দুই সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস ও হাজী মোহাম্মদ সেলিম। ডিএনসিসিতে এ পদে লড়তে বুধবারই আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন বর্তমান মেয়র মো. আতিকুল ইসলাম।

গত বুধবার (২৫ ডিসেম্বর) ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি-ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের জন্য এ ফরম বিক্রি শুরু করা হয়।

আগামী ২৭ ডিসেম্বর (শুক্রবার) পর্যন্ত আগ্রহী প্রার্থীরা ফরম সংগ্রহ করতে পারবেন। শেষ দিন, অর্থাৎ শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফরম বিক্রি চলবে।

আগামী ৩০ জানুয়ারি ডিএনসিসি ও ডিএসসিসির নির্বাচন অনুষ্ঠিত হবে। পুরো নির্বাচন অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Post Top Ad

Responsive Ads Here