ভিপি নুরসহ ২৯ জনকে আসামি করে মামলা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০১৯

ভিপি নুরসহ ২৯ জনকে আসামি করে মামলা

D/N-
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলার অভিযোগে ভিপি নুরসহ আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের হত্যাচেষ্টা এবং চুরির অভিযোগ আনা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়েরর শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্র বিএম সাব্বির হোসেন বাদী হয়ে গতকাল বুধবার মধ্যরাতে মামলাটি দায়ের করেছেন।

বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার এসএম শামীম।

মামলায় অভিযোগে বলা হয়েছে, নুরসহ ২৯ জন ( অজ্ঞাতনামা) ২২ ডিসেম্বর দুপুর ১২টার সময় লাঠি ও দেশিয় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের ফলে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলামসহ ৮ জন গুরুতর জখম হন। এসময় তাদের মানিব্যাগ, মোবাইল ও হাতঘড়ি ছিনিয়ে নেয় আসামিরা। ১৫ থেকে ২০ জন লাঠি ও দেশিয় ধারালো অস্ত্র ব্যবহার করে।

উল্লেখ্য, গত রোববার ডাকসু ভবনে ভিপি নুরুলের কক্ষে ঢুকে হামলা চালান ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা। ওই ঘটনায় আহত অন্তত ২৪ জনের মধ্যে ৯ জন এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

Post Top Ad

Responsive Ads Here