চরভদ্রাসনে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক আলোচনা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০১৯

চরভদ্রাসনে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক আলোচনা


CHARBHADRASAN CORRESPONDENT-

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা কমিনিউটি সেন্টারে বৃহস্পতিবার বিকাল ৪টায় ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভা সম্পন্ন হয়েছে।

 জেলা তথ্য অফিস, ফরিদপুর সভাটির আয়োজন করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মোল্যা। সভায় স্বাগত বক্তব্য দেন, জেলা সিনিয়র তথ্য অফিসার মো. মেহেদী হাসান।

 অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা নাসরীন, ইউপি চেয়ারম্যান মো. আজাদ খান ও মো. ইয়াকুব আলী প্রমূখ।
সভায় প্রধান অতিথি সরকারের বিভিন্ন সেক্টরে সফলতা অর্জন ও উন্নয়ন পরিকল্পনার উপর বিশদ আলোচনা করেন। এছাড়া তিনি সমাজে চলমান বাল্যবিয়ে, মাদক, জঙ্গীবাদ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে আইনী শাস্তি প্রদানে আরও কঠোর হওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

Post Top Ad

Responsive Ads Here