চরভদ্রাসনে মাদ্রসা শিশুছাত্র হত্যার বিচার দাবীতে মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০১৯

চরভদ্রাসনে মাদ্রসা শিশুছাত্র হত্যার বিচার দাবীতে মানববন্ধন

DESK-
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরে আবদুল শিকদার ডাঙ্গী গ্রামের জামিয়া ইসলামিয়া মারকাযুল উলুম মাদ্রাসার মক্তব শ্রেনীর শিশু ছাত্র আবদুল রহমান (৯) হত্যার পরের দিন বৃহস্পতিবার বিকাল ৩টায় হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানবন্ধন কর্মসূচি কর্মসূচী পালন করেছেন এলাকাবাসী।

 উপজেলা সদর ইউনিয়নের সর্দার ডাঙ্গী গ্রামের চার রাস্তা মোড় নামক প্রধান সড়ক ঘিরে প্রায় দুই ঘন্টা ব্যাপী এলাকার শত শত জনতা সাড়িবদ্ধ দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে হত্যাকারীদের বিচার দাবী করেন। এ সময় ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার উপজেলায় প্রবেশকালে আন্দোলনকারীরা তার গাড়ীর বহর অবরুদ্ধ করে দাবী দাওয়া তুলে ধরেন। জেলা প্রসাশক হত্যাকারীদে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আশ্বাস দিয়ে উত্তাল জনতাকে শান্ত করেন। গত মঙ্গলবার দিবাগত রাতে মাদ্রাসার মধ্যে ওই শিশুকে বলৎকার করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। শিশুটি ফরিদপুর জেলার সালথা উপজেলার সোনাপুর গ্রামের মাওঃ আবদুস সোবানের ছেলে। সে উপজেলা সদরে কেএম ডাঙ্গী গ্রামে তার নানা বাড়ীতে থেকে মাদ্রাসায় পড়াশুনা করত।

এ মানববন্ধন কর্মসূচীর সভাপতিত্ব করেন নিহত শিশুর আপন মামা আঃ জলিল প্রামানিক। মানববন্ধনে হত্যাকারীদের ফাঁসির দাবী তুলে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, এলাকার ব্যারিষ্টার হুমায়ুন কবির পল্লব, সাবেক উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন, সমাজ সেবক আনোয়ার আলী মোল্যা, মো. শাহজাহান মোল্যা, রাসেরুজ্জামান, মুফতী সেলিম, মোকাদ্দেস হোসেন মোল্যা, সাজ্জাদ হোসেন মন্টু মৃধা, আরমান আলী শিকদার, মুফতী মাসুদুর রহমান, মুফতী মোয়াজ, আঃ রতিফ খান, মাওরানা ইমরান কাজী, মাওঃ সিরাজুল ইসলাম, মাওঃ আঃ আহাদ, মোশারফ হোসেন প্রামানিক, মোঃ নুরুল ইসলাম ও তোফাজ্জেল হোসেন প্রমূখ।

Post Top Ad

Responsive Ads Here