একটি মানুষ ও শীতে কষ্ট পাবেনা: মোশাররফ এমপি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ১৭, ২০১৯

একটি মানুষ ও শীতে কষ্ট পাবেনা: মোশাররফ এমপি

সময় সংবাদ ডেস্ক//
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ফরিদপুর- ৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেছেন, দেশের একটি মানুষ ও শীতে কষ্ট পাবে না। আপনাদের কথা চিন্তা করে জননেত্রী শেখ হাসিনা শীতের শুরুতেই আপনাদের জন্য কম্বল পাঠিয়েছেন। আপনারা যাতে ভাল থাকতে পারেন সেই দিকে সবসময় খেয়াল রাখেন তিনি। তিনি খালেদা জিয়ার সমালোচনা করে বলেন, খালেদা জিয়া বার বার ক্ষমতায় ছিলেন। কিন্তু দেশের মানুষের কথা কখনও ভাবেননি। দেশের উন্নয়ন করেনি। নিজের উন্নয়নে ব্যস্ত ছিলেন।

তিনি মঙ্গলবার দুপুরেফরিদপুর শহরের আফসানা মঞ্জিলে ৬হাজার শীতার্ত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণকালে এসব কথা বলেন।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদপুর সদর সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, জেলা যুবলীগের আহবায়ক এএইচএম ফোয়াদ প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here