নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ
জয়পুরহাটের আক্কেলপুরে জেলা পুলিশের নিজস্ব আয়োজনে গরীব, দুঃস্থ, অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির-পিপিএম।
জয়পুরহাট জেলা পুলিশের নিজস্ব উদ্যোগে জেলার পাঁচটি উপজেলায় কম্বল বিতরণীর ধারবাহিকতায় বৃহস্পতিবার (২৬-ডিসেম্বর) বিকেল ৫ টায় আক্কেলপুর থানার মোড় চত্বরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু ওবায়েদ এর সার্বিক তত্ত্বাবধানে উপজেলার গরীব, দুঃস্থ, অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উক্ত কম্বল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুস ছালাম, আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু ওবায়েদ সহ জেলা ও আক্কেলপুর থানার সকল পুলিশ কর্মকর্তা ও সদস্য বৃন্দ।
কম্বল বিতরণের আগ মুহূর্তে পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির-পিপিএম তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আসুন আমরা মানুষ" মানুষের পাশে দাঁড়াই এ সমাজের গরীব, দুঃস্থ অসহায় শীতার্তদের জন্য মানবতার হাত বাড়িয়ে দিয়ে একটু সহানুভূতি দেখিয়ে পাশে দাঁড়াই, বলে তিনি এ সমাজের বিত্তবান ও ধর্নাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

