সময় সংবাদ ডেস্ক//
সরকারি ও বেসরকারি মাদ্রাসাসমূহের ২০২০ সালের বাৎসরিক ছুটির তালিকা
সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়সমূহের ২০২০ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুমোদন করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রধান শিক্ষকের সংরক্ষিত তিনদিনের ছুটিসহ বিভিন্ন দিবস উপলক্ষে স্কুল ছুটি থাকবে মোট ৮৫ দিন।
আরও পড়ুন:২০২০ সালের সরকারি ছুটির তালিকা
পবিত্র রমজান, মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, বৈশাখী পূর্ণিমা, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে ২৫ এপ্রিল থেকে ৩০ মে ৩১ দিন ছুটি থাকবে।
জানা গেছে, ২০২০ খ্রিষ্টাব্দের ১৩ জুন থেকে ২৫ জুন পর্যন্ত স্কুলগুলোতে অর্ধবাষিকী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১১ জুলাই অর্ধবার্ষিকী পরীক্ষার ফল প্রকাশ করতে বলা হয়েছে। আর ৩ থেকে ১৭ অক্টোবর নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ নভেম্বর টেস্ট পরীক্ষার ফল প্রকাশ করতে হবে শিক্ষার্থীদের।


