মেহেরপুরে দুই লেখকের তিন বইয়ের মোড়ক উন্মোচন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জানুয়ারি ৩১, ২০২০

মেহেরপুরে দুই লেখকের তিন বইয়ের মোড়ক উন্মোচন

মেহের আমজাদ, মেহেরপুর-
মেহেরপুরে দুই লেখকের তিন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মেহেরপুরের বিশিষ্ট সাংবাদিক রফিকুল আলম এর প্রথম কাব্য গ্রন্থ “ভালোবাসার নিঃশব্দ কথন” ও মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ফয়েজুল বারীর উপন্যাস “স্বর্ণভিলার নন্দিনী শিউলী” এবং নাটক “সবুজ পাহাড়ে ক’দিন”  বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। গত বুধবার রাত ৮টার দিকে হেল্প ফাউন্ডেশন মিলনায়তনে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মেহেরপুর জেলা প্রশাসক মোঃ আতাউল গনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করেন। এ সময় বইয়ের লেখক সাংবাদিক রফিকুল আলম, অধ্যক্ষ ফয়েজুল বারী,বিশিষ্ট সাংবাদিক গ্রেটার কুষ্টিয়া নিউজের সম্পাদক মুহাম্মদ রবীউল আলম,পিপি পল্লব ভট্টাচার্য,মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন,ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর এর সভাপতি এ্যাডঃ আনোয়ার হোসেন,সিরাজুল ইসলাম মাষ্টার প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here