ফরিদপুরে প্রেমের বিয়ের ছয় মাসেই লাশ হলেন গৃহবধূ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জানুয়ারি ৩১, ২০২০

ফরিদপুরে প্রেমের বিয়ের ছয় মাসেই লাশ হলেন গৃহবধূ

ফরিদপুর প্রতিনিধি:-
ফরিদপুরের মধুখালী উপজেলায় প্রেম করে বিয়ের ছয় মাসের মাথায় লাশ হয়েছেন আশা নামে এক গৃহবধূ।

শুক্রবার দুপুরে উপজেলার মেগচামী গ্রামের স্বামীর বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আশা একই গ্রামের অটোচালক আবু বক্কর মোল্যার মেয়ে।

ইউপি সদস্য আদম মোল্লা জানান, ছয় মাস আগে আশার সঙ্গে মেগচামী গ্রামের কৃষক টব মিয়ার ছেলে নয়ন মিয়ার বিয়ে হয়। এর আগে তাদের প্রেম ছিল। বিয়ের পর স্বামীর বাড়িতেই থাকতেন আশা। তবে তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। কী কারণে তার মৃত্যু হয়েছে তা বলা যাচ্ছে না।

মধুখালী থানার এসআই আব্দুল আজিজ জানান, দুপুরে স্বামীর ঘর থেকে আশার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না এটি হত্যা নাকি আত্মহত্যা।

Post Top Ad

Responsive Ads Here