প্রেমের টানে ক্যাম্প ছেড়ে কুষ্টিয়ায় রোহিঙ্গা তরুণী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জানুয়ারি ৩১, ২০২০

প্রেমের টানে ক্যাম্প ছেড়ে কুষ্টিয়ায় রোহিঙ্গা তরুণী

কুষ্টিয়া সংবাদ:
প্রেমের টানে ক্যাম্প ছেড়ে কুষ্টিয়ায় এসে পুলিশের হাতে ধরা পড়েছেন এক রোহিঙ্গা তরুণী। বৃহস্পতিবার কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের একটি দল সদর উপজেলার হরিপুর ইউনিয়ন থেকে ওই তরুণীকে আটক করে।

এর আগে গত শনিবার কক্সবাজার কুতুপালং ট্যাংকখালী ১৭ নম্বর ক্যাম্প থেকে ওই তরুণী কুষ্টিয়ায় আসেন।

আটক তরুণী উম্মুল খায়ের (২২) মিয়ানমারের মংডু উপজেলার সিতা পরীক্ষা গ্রামের ফজল হকের মেয়ে। 

রোহিঙ্গা তরুণীর প্রেমিক ওই যুবককেও আটক করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে তার পরিচয় প্রকাশ করেনি।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) গোলাম সবুর বলেন, মেয়েটিকে কুতুপালং ক্যাম্পে পাঠানে হবে। এ ছাড়া ওই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের শালদহ গ্রামের একটি বাড়িতে রোহিঙ্গা এক তরুণী অবস্থান করছেন। খবর পেয়ে সেখানে আজ বেলা ১২টার দিকে অভিযান চালানো হয়। তরুণীসহ ওই যুবককে আটক করা হয়। পরে তাদের গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়।

Post Top Ad

Responsive Ads Here