মেহের আমজাদ,মেহেরপুর //
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার মদনডাঙ্গা গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। আমঝুপি ইউনিয়ন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা ফজিলা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীমআরা হিরা। অন্যান্যের বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম,সদর উপজেলা তথ্য সেবা কর্মকর্তা কানিজ ফাতেমা প্রমুখ।

