চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারি ০৯, ২০২০

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত


সময় সংবাদ ডেস্ক//
চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত এবং দুইজন আহত হয়েছেন। 

বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ওয়াহেদপুর সীমান্তের ১৬/৬এস পিলারের কাছে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের এনামুল সরকারের পাড়া গ্রামের তোফজুল হকের ছেলে সেলিম রেজা (২৪) ও পাঁকা পোড়াপাড়া গ্রামের বেলাল উদ্দিনের ছেলে সুমন (২৩)। 
আহত সাকির ও দেলবরকে রাজশাহী মেডিকেল কেলজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন বাংলাদেশি রাখাল ভারত থেকে গরু নিয়ে আসার সময় ৭৮বিএসএফ চাঁদনীচক বিওপি’র বিএসএফ সদস্যরা তাদের লক্ষ করে গুলি ছোড়ে। 
এতে ঘটনাস্থলেই সেলিম রেজা ও সুমন মারা যান এবং সাকির ও দেলবর গুলিবিদ্ধ হন।

৫৩বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান জানান, তিনি বিষয়টি শুনেছেন। তবে নিহতদের পরিবার থেকে বিজিবিকে কিছু জানানো হয়।

Post Top Ad

Responsive Ads Here