মেহের আমজাদ, মেহেরপুর -
বিদ্যাবিনোদ মুন্সী শেখ জমিরুদ্দীন এর ১৫০ তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুন্সী শেখ জমিরুদ্দীন স্মৃতি সংসদ এর আয়োজনে গতকাল বুধবার সন্ধ্যায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিদ্যাবিনোদ মুন্সী শেখ জমিরুদ্দীন এর কর্মময় জীবনের উপর আলোকপাত করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কথা সাহিত্যিক ও বিশিষ্ট ছড়াকার রফিকুর রশীদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক মোঃ আতাউল গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল জলিল।
মুন্সী শেখ জমিরুদ্দীন এর কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন বিশিষ্ট সাংবাদিক,গবেষক এবং মুন্সী শেখ জমিরুদ্দীন এর গ্রন্থ প্রণেতা মুহাম্মদ রবীউল আলম,মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, মেহেরপুর জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আনিসুর রহমান, জন্মবার্ষিকী উদ্যাপন কমিটির আহবায়ক এস. এম আইনুল হক প্রমুখ। এর আগে মুন্সী শেখ জমিরুদ্দীন এর ১৫০ তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।

