মেহের আমজাদ, মেহেরপুর -
মেহেরপুর পৌর মেয়রের ব্যক্তিগত অর্থায়নে গরীব ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে। গতকাল বুধবার দুপুরে মেহেরপুর পৌরসভা কার্যালয়ে মেয়রের ব্যক্তিগত অর্থায়নে এসকল কম্বল বিতরণ করা হয। মেহেরপুর পৌর এলাকার গরীব ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরনের সময় বিত্তবান সকলকে গরীব ও অসহায় শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।

