ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধি-
রাজশাহীর ৯টি উপজেলায় ফসলি জমি নষ্ট করে অবৈধ্য পুকুর খনন উৎসবে মেতে উঠেছে অসাধু ব্যবসায়িরা। রাজনৈতিক নেতা কর্মীর মদদে চলছে অবৈধ্যভাবে পুকুর খনন। স্থানীয় বাসীন্দারা সংশ্লিষ্ট উপজেলা চেয়ারম্যান ও নিার্বহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়েও কোন সমাধান হচ্ছে না।
মাছ চাষে পুকুরের যেমন প্রয়োজন আছে, তেমনি প্রতিনিয়ত কৃষি জমির ছাড়াও জীবন জীবিকা বাচাঁনো সম্ভব নই। জেলার দূর্গাপুর, মোহনপুর, তানোর, বাঘমাড়া, পুঠিয়া, বাঘা ও চারঘাটের বাস্তব চিত্র একই। তথ্য ও অপাথ্য মতে এক ফসলি জমি এবং পানি বন্দি নিচু জমিতে পুকুর খননের করার নিয়ম রয়েছে। কিন্ত নিয়ম নীতির তোয়াক্কা না করে উপজেলা বিভিন্ন পুকুর খননের সিন্ডিকেট চলমান আছে।
সম্প্রতী অসাধু পুকুর ব্যবসায়ীরা হাই কোর্টের রীট নিয়ে বিভিন্ন উপজেলায় অবৈধ্য ভাবে পুকুর খনন করছে। বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে ওই সকল এলাকায় অভিযান পরিচালনা সম্ভব নয় বলে জানিয়েছেন ইউএনও। প্রতিবেশিদের ফসলি জমিতে চাষাবাদ এবং স্থানীয় বাসীন্দাদের নানা বিধ অসুবিধা ভোগ করছে। ওই গ্রামবাসীদের সাথে কথা বলে জানাযায়, তারা বিভিন্ন প্রক্রিয়াই জমির মালিককে পুকুর খনন বন্ধের কথা বলে কোন ফল পাওয়া যায়নি। যার দরুন ইউএনও’র কাছে লিখিত আকারে পুকুর বন্ধের দাবি জানিয়েছে এলাকাবাসী। এবিষয়ে জমির মালিক কচি মাহমুদ গনমাধ্যমকে বলেন, তিনি অবৈধ্যভাবে পুকুর খনন করছেন না। তদুপরি তার পুকুর খননে এলাকাবাসীর কোন অসুবিধাও সৃষ্টি হচ্ছে না।
সার্বিক বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভুমি) বলেন, পুকুর খননের বিষয়টি তারা জানেন। তবে যাদের কোর্টেও অনুমোদন আছে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া সম্ভব হচ্ছে না। কিন্ত অনিয়ম করে অসাদু ব্যবসায়িরা পুকুর খনন করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
জেলা ও উপজেলা কৃষি দপ্তরের সূত্র মতে, পুকুরও একটি কৃষি কিন্ত ফসলি জমি নষ্ট করে পুকুর খননের প্রয়োজন নেই। উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে পুকুর খননের তদন্ত কৃষি দপ্তর কর্তৃক নিয়ন্ত্রন করার কথা থাকলেও তা মান্য করা হচ্ছে না। কোন এক অদৃশ্য যোগাযোগের মাধ্যমে ওই সকল অবৈধ্য পুকুর খনন চলমান রয়েছে।
ইচ্ছা স্বাধীন চেতনায় যত্রতত্র পুকুর খনন করা যাবে না। ফসলি জমি নষ্ট করে পুকুর খনন জরুরী নই। অবৈধ্য ভাবে পুকুর খননের অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠর ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান জেলা প্রশাসক হামিদুল হক।

