অস্ট্রেলিয়ায় প্রাণীর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে একশ কোটি! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারি ০৯, ২০২০

অস্ট্রেলিয়ায় প্রাণীর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে একশ কোটি!


সময় সংবাদ ডেস্ক//
গত বছরের সেপ্টেম্বরের পর থেকে অস্ট্রেলিয়ায় ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত প্রায় একশ কোটি (এক বিলিয়ন) প্রাণীর মৃত্যু হয়েছে বলে শঙ্কা করছেন সেদেশের বিজ্ঞানীরা। যার ফলে প্রাণীমৃত্যুর সংখ্যা আগের অনুমানের (৫০ কোটি) তুলনায় দ্বিগুণ অঙ্কে দাঁড়াল। বুধবার (৮ জানুয়ারি) ইউনির্ভাসিটি অব সিডনির বিজ্ঞানী ক্রিস ডিকম্যান জানান, ভয়াবহ দাবানলে শুধু নিউ সাউথ ওয়েলসেই ৮০ কোটি প্রাণীর মৃত্যু হয়েছে। আর পুরো দেশে তা হবে প্রায় একশ কোটি। এর মধ্যে স্তন্যপায়ী, পাখি, সরীসৃপ প্রজাতির প্রাণী উল্লেখযোগ্য।

ইউনির্ভাসিটি অব সিডনির এই বিজ্ঞানী বলেন, অস্ট্রেলিয়ায় চলমান দাবানল বিশ্বের অন্যপ্রান্তে কী ধরনের প্রভাব ফেলেছে, এই বিষয়টিও পর্যালোচনা করে দেখা দরকার। এত সংখ্যক প্রাণীর মৃত্যুর বিষয়টি খুবই ‘বেদনাদায়ক’ বলে মন্তব্য করেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এনভায়রনমেন্ট সায়েন্সের (বাস্তুতন্ত্র বিষয়ক) এই গবেষক। এ দিকে, দেশটির পরিবেশ বিষয়ক মন্ত্রী সসান লে জানান, ভয়াবহ রূপ নেওয়া এই দাবানলে এ অঞ্চলের অন্তত ৩০ শতাংশ কোয়ালার মৃত্যু হয়েছে, কারণ এতে তাদের আবাসস্থল পুড়ে ছাই হয়েছে। দেশটিতে চলমান এই দাবানলে শুধু প্রাণীমৃত্যুই নয়, এতে একই সঙ্গে মারা গেছেন ২০ জনের বেশি মানুষ। পাশাপাশি অস্ট্রেলিয়ার ২৫ মিলিয়ন একর বনাঞ্চল দাবানলের গ্রাসে পুড়ে গেছে, যা যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের তুলনায় আয়তনে বড়। এর আগে দেশটির পরিবেশ সংরক্ষণ পরিষদের পরিবেশবিদ মার্ক গ্রাহাম বলেন, তীব্র গরমের সঙ্গে দ্রুত ছড়িয়ে পড়া এই দাবানলে পুড়ে মরেছে অসংখ্য প্রাণী। একই সঙ্গে বিশাল এলাকা এখনো জ্বলছে দাবানলের ভয়াবহ গ্রাসে। এতে সামনের দিনগুলোতে আরও অনেক প্রাণী পুড়ে মরবে। পরে হয়তো ওইসব প্রাণীদের মরদেহও খুঁজে পাওয়া যাবে না। এ ব্যাপারে স্বেচ্ছাসেবী প্রাণী উদ্ধারকর্মী ট্র্যাসি বার্গেস জানান, প্রত্যাশার চেয়েও খুব কম প্রাণীকে আহতাবস্থায় চিকিৎসার জন্য আনা হচ্ছে, যা রীতিমতো উদ্বেগজনক। আমাদের দুশ্চিন্তার কারণ এটাই যে, হয়তো তারা মরেই গেছে, তাই তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য আনা হচ্ছে না।

Post Top Ad

Responsive Ads Here