রাজপরিবারের দায়িত্ব থেকে সরে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা হ্যারি-মেগানের - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারি ০৯, ২০২০

রাজপরিবারের দায়িত্ব থেকে সরে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা হ্যারি-মেগানের

সময় সংবাদ ডেস্ক//
ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারি ও তার স্ত্রী ও সাবেক অভিনেত্রী মেগান মের্কেল ব্রিটিশ রাজপরিবারের জ্যৈষ্ঠ সদস্য হিসেবে তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। তারা অর্থনৈতিকভাবে স্বাধীন হতে চান। বুধবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন তারা।

তাদের এ বিবৃতির বিষয়ে বাকিংহাম রাজপ্রাসাদ থেকে জানানো হয়েছে, বিষয়টি জটিল এবং হ্যারি ও মেগানের সঙ্গে উক্ত বিষয়ে আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। 

প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়ানার ছোট ছেলে হ্যারি (৩৫) ও মেগান (৩৮) এর দেখা হয়েছিল ২০১৬ সালে। দীর্ঘ সময় প্রেম করার পর ২০১৮ সালের মে মাসে উইন্সরের সেন্ট জর্জ চ্যাপেলে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ে করেন তারা। গত বছরের মে মাসের আর্চি হ্যারিসন মাউন্টব্যাটেনের জন্ম দেন মেগান। এ বছর সন্তানকে নিয়ে কানাডায় আলাদাভাবে বড়দিনের ছুটি কাটিয়েছেন হ্যারি মেগান। তাদের সাথে মেগানের মা ডোরিয়া রাগল্যান্ডও ছিলেন। 

Post Top Ad

Responsive Ads Here