চরভদ্রাসনে যৌন নিপিড়নের দায়ে এক যুবক গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারি ০৯, ২০২০

চরভদ্রাসনে যৌন নিপিড়নের দায়ে এক যুবক গ্রেফতার


সময় সংবাদ ডেস্ক//
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরসর্বান্দিয়া গ্রামের মৃত সামাদ মোল্যার ছেলে আদেল মোল্যা (৩৫)কে এক কিশোরীর যৌন নিপিড়নের অভিযোগে চরভদ্রাসন থানা পুলিশ গ্রেফতারের পর বুধবার ফরিদপুর মূখ্য হাকিম আদালতে প্রেরন করেছেন। উক্ত যুবক পার্শ্ববতী টিলারচর গ্রামের ফসলী মাঠে এক কিশোরী (১৭)কে একা পেয়ে জোরপূর্বক যৌন নিপিড়ন করেছে বলে অভিযোগ। এ ব্যাপারে ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে চরভদ্রাসন থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। মামলা নং-০১, তাং-৭/০১/২০২০ খ্রি.। 

মামলার তদন্ত কর্মকর্তা চরভদ্রাসন থানার এসআই মো. কামাল হোসেন জানান, “ ভিকটিম মামলা করার পর ওই রাতেই আসামী গ্রেফতার করা হয়েছে এবং কোর্টে ভিকটিম জবানবন্দি দিয়েছেন”।
জানা যায়, ঘটনার দিন (গত মঙ্গলবার) দুপুরে উক্ত কিশোরী ফসলী মাঠে গৃহস্থালি কাজ করতে থাকে। পড়ন্ত বেলায় জনশূন্য কালাই ক্ষেতে কিশোরীকে একা কাজ করতে দেখে বখাটে আদেল মোল্যা পিছন দিক থেকে এসে তাকে জাপটে ধরে। পরে ফসলী মাঠের মধ্যে কিশোরীর সাথে ধ্বস্তা ধ্বস্তি করতে থাকে এবং বখাটে ধর্ষন চেষ্টা চালায়। এ সময় কিশোরী সৌরচিৎকারে আশপাশে থাকা মাঠের কৃষকরা ছুটে আসে। পরে উক্ত বখাটে দৌড়ে পালিয়ে যায়।

Post Top Ad

Responsive Ads Here