মেহেরপুরে জাতীয় পার্টির ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারি ০২, ২০২০

মেহেরপুরে জাতীয় পার্টির ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন



মেহের আমজাদ,মেহেরপুর//
জাতীয় পার্টির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে মেহেরপুর জেলা জাতীয় পার্টি আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। গতকাল বুধবার বিকালে বাসস্ট্যান্ড এলাকায় জেলা জাতীয় পার্টির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হামিদ। সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মোসলেম আলী,সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, প্রচার সম্পাদক মামলত হোসেন, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি কুতুব আলী, সাধারন সম্পাদক নজরুল ইসলাম, পৌর জাতীয় পার্টির আহবায়ক আব্দুর রাজ্জাক, মুজিবনগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি কামারুল ইসলাম, জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি ইকবাল হোসেন, সাধারন সম্পাদক আকছারুল ইসলাম, জেলা যুব সংহতি’র সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ। আলোচনা সভা শেষে জাতীয় পার্টি ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে কেক কাটা হয়। এসময় জেলা জাতীয় পার্টির অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

Post Top Ad

Responsive Ads Here