বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেরপুরে ছাত্র সমাবেশ ও র‌্যালি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারি ০২, ২০২০

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেরপুরে ছাত্র সমাবেশ ও র‌্যালি


মেহের আমজাদ,মেহেরপুর //
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মেহেরপুরে ছাত্র সমাবেশ,আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে মেহেরপুর পৌর ঈদগা পাড়াস্থ  জেলা বিএনপি’র কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মেহেরপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্র সমাবেশ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহাবুব সানি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন। জেলা যুবদলের সদস্য মনিরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা এ্যাডঃ মখলেছুর রহমান স্বপন,জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ফয়েজ মোহাম্মদ,জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক লিটনউদ্দিন,ফরিদুল ইসলাম মিন্টু,সহ-সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন প্রমুখ। এছাড়া ছাত্র সমাবেশ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিনেপি নেতা একরামুল হক একা,ইউনুস আলী,জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আলতাব হোসেন,জেলা নবীন দলের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জল হোসেন,সাধারণ সম্পাদক আনেয়ার হোসেন,ছাত্র নেতা বাছিমউদ্দিন,ইয়সিন আলী,রুবেল প্রমুখ। সভায় বক্তারা ছাত্রদলের ইতিহাস ঐতিহ্য তুলে ধরেন এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করেন। আলোচনা সভা শেষে একটি  র‌্যালি বের করা হয়। 

Post Top Ad

Responsive Ads Here