মেহের আমজাদ,মেহেরপুর//
মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির আহবায়ক কে.এম আতাউল হাকিম লাল মিযা ।
বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব মাসুদুল আলম, সদস্য সিরাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, অবঃ ক্যাপটেন মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মুক্তিযোদ্ধা চাঁদ আলী, মুক্তিযোদ্ধা আজগর আলী, মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, মুক্তিযোদ্ধা হুমায়ন কবির, মুক্তিযোদ্ধা উমেদিন, মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী মুক্তিযোদ্ধা,আহাদ আলী, মুক্তিযোদ্ধা হায়দার আলী, মুক্তিযোদ্ধা মাহতাব আলী প্রমুখ। মেহেরপুর সদর উপজেলা পরিষদের হল রুমে আগামী ৫ জানুয়ারী কুতুবপুর ইউনিয়ন,৬ জানুয়ারী বুড়িপোতা ইউনিয়ন,৭ জানুয়ারী আমঝুপি ইউনিয়ন, ৮ জানুয়ারী আমদহ ইউনিয়ন, ৯ জানুয়ারী পিরোজপুর ইউনিয়ন ও ১১ থেকে ১৩ জানুয়ারী পর্যন্ত পৌরসভার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই করা হবে।

