কাউখালী প্রতিনিধি:
‘মাদককে না বলি’ এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বর থেকে র্যালিটি বের হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে সকলকে মাদক বিরোধী শপথ পাঠ করান। পরে পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, জেলা পরিষদের সদস্য শাহাজাদি রেবেকা চৈতী, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, ইউপি চেয়ারম্যান শেখ শামচ্ছুদোহা চানঁ, মহিলা কলেজের অধ্যক্ষ অলোক কর্মকার, সমাজ সেবক আঃ লতিফ খসরু প্রমুখ।

