সাবেক এমপি ফজিলাতুন্নেসা বাপ্পী আর নেই - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারি ০২, ২০২০

সাবেক এমপি ফজিলাতুন্নেসা বাপ্পী আর নেই

সময় সংবাদ ডেস্ক//
সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পী আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। চারদিন লাইফ সাপোর্টে থাকার পর বৃহস্পতিবার সকাল ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর।

নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত বাপ্পিকে শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৩১২ নম্বর কেবিনে ভর্তি করা হয়। তার অবস্থায় অবনতি হলে রোববার সকালে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

যুব মহিলা লীগ নেতা বাপ্পি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন। ফজিলাতুন্নেসা বাপ্পি নবম ও দশম সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করেন। বাপ্পির বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিম পাইকপাড়ায়। 

Post Top Ad

Responsive Ads Here