লক্ষ্মীপুরে মাদ্রাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জানুয়ারি ০৩, ২০২০

লক্ষ্মীপুরে মাদ্রাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সময় সংবাদ ডেস্ক//
লক্ষ্মীপুরে মাদ্রাসা থেকে ইমন হোসেন (১২) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে দত্তপাড়া দারুল উলুম মাদ্রাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইমন সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আবুল বাশারের ছেলে ও মাদ্রাসার আবাসিক হিফজুল শ্রেণির ছাত্র।

মাদ্রাসার শিক্ষক মাহমুদুল হাসান জানান, শুক্রবার সকালে মাদ্রাসার আবাসিক ভবনের বাথরুম থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর মডেল থানার উপ-পরিদর্শক আবদুল আলীম জানান, নিহতের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Post Top Ad

Responsive Ads Here