সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নৌকা প্রতীকের পক্ষে সিটি নির্বাচনী বরিশাল বিভাগীয় আওয়ামীলীগ টীমের অনুমোদিত পিরোজপুর জেলার কাউখালী উপজেলা প্রচার উপ-কমিটি আজ ৩০ জানুয়ারী বৃহস্পতিবার বিকালে ঢাকা দক্ষিণের পল্টন, শাহবাগ, কলাবাগান ও ধানমন্ডি এলাকায় ব্যাপক প্রচার-প্রচারনা চালিয়েছেন।
গনসংযোগ ও লিফলেট বিতরণের পাশা-পাশি নৌকা মার্কার শ্লোগানে মুখতির ছিল পুরো এলাকা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান। গনসংযোগে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের সদস্য ও নির্বাচনী সমন্বয়ক কার্যনির্বাহী সদস্য মোঃ মোস্তফা সিকদার, কাউখালী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা এবিএম শাহজাহান, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক বিশ্বজিৎ পাল, কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান ও কাউখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মৃদুল আহম্মেদ সুমন, ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা খান মোঃ বেলায়েত হোসেন, পিরোজপুর জেলা কৃষকলীগের সাবেক যুগ্ম আহবায়ক এইচএম রেজাউল করিম খোকন, ঢাকা মহানগর উত্তর যুব মহিলালীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাছিমা আক্তার হ্যাপি, বাংলাদেশ কৃষকলীগের সাবেক সদস্য তৌহিদ রাজা, কাউখালী উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি বজলুর রশীদ রিপন, কাউখালী উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক কাশমীরি পারভীন ঝুমুর, কাউখালী উপজেলা আওয়ামীলীগ নেতা হাফিজুর রহমান খান মাসুদ, কাউখালী বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা শুভ চক্রবর্তী, কাউখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আব্দুলাহ সাব্বির, জাকির হোসেন দাদল, সাবেক জেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সেতু, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম সুমন, সাবেক সহ-সভাপতি রাসেল রাজ, জাহিদ হাসান মিল্টন, আরাফাত হোসেন, আশিক খান, বনি আমিন, এ্যাডভোকেট সোহাগ হোসেন খান, আলানুর হোসেন, ইমরান হোসেন মুন্না, জাহিদ হোসেন নয়ন, মোঃ শামীম হাওলাদার, মোঃ এনামুল খান, মোঃ রিপন খান, যুবরাজ হাওলাদার সহ কাউখালী উপজেলার আওয়ামীলীগ ও অঙ্গ সংঠনের নেতৃবৃন্দ।

