ফরিদপুরের ভাঙ্গায় কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জানুয়ারি ৩১, ২০২০

ফরিদপুরের ভাঙ্গায় কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা

ফরিদপুর প্রতিনিধি :

“পুলিশই জনতা, জনতাই পুলিশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় জঙ্গীবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার আলগী ইউনিয়নের মানিকদী বাজার মাঠে ভাঙ্গা থানা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আলগী ইউনিয়নের চেয়ারম্যান কাওসার ভুইয়ার সভাপতিতে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম। 

 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুর রহমান।

 

এসময় প্রধান অতিথির বলেন,  আপনারা মানুন আর নাই মানুন পুলিশ জনগনের বন্ধু। যে কোন বিপদাপদে প্রথমে পুলিশই এগিয়ে যায়। যে কোন মানুষের শেষ ভরসাস্থল পুলিশ। সবাই যখন ঘুমিয়ে যায় তখন পুলিশ অতন্ত্র প্রহরী হয়ে পাহারা দেয় আপনাদের। বিশাল জনগোষ্ঠির সেবা দেওয়া স্বল্প সংখ্যক পুলিশের পক্ষে কষ্টকর। তারপরও তারা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। পুলিশ আর জনসাধারন মিলে ইভটিজিং, বাল্য বিবাহ, জঙ্গীবাদসহ যে কোন অপরাধমূলক কার্যকলাপ প্রতিরোধ করা সম্ভব।  

 

সাংবাদিক এটিএম ফরহাদ নান্নুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সাবেক এএসপি ইমারত হোসেন, ওসি গিয়াস উদ্দিন আরজু, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ম.ম. ছিদ্দিক মিয়া, সাবেক ছাত্রনেতা তৌহিদুর রহমান বুলবুল, কামরুজ্জামান নান্টু, মোল্লা ফয়সাল, সাংবাদিক শাহাদাত হোসেন প্রমুখ।


Post Top Ad

Responsive Ads Here