চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণের চেষ্টা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারি ০৮, ২০২০

চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণের চেষ্টা

DESK COUNTRY-

রাঙ্গামাটি শহরের চকলেটের লোভ দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মোঃ নুরুল ইসলাম (৬০) নামে একজনকে আটক করেছে কোতোয়ালী থানার পুলিশ। মঙ্গলবার (৭ জানুয়ারি) শহরের পাবলিক হেলথ এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় মেয়েটি প্রাইভেট পড়া শেষে বাসায় ফেরার পথে দেখা হয় অভিযুক্ত নুরুল ইসলামের সাথে।

সেই সময় মেয়েটিকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে অভিযুক্ত তার নিজ বাসায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে স্থানীয়রা জানতে পারলে ৯৯৯ কল দিলে পুলিশ এসে অভিযুক্তকে আটক করে।



এ বিষয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রণি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত নুরুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার (০৮ জানুয়ারি) দুপুরে রাঙ্গামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

Post Top Ad

Responsive Ads Here