রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরির টয়লেটে মিলল আ’লীগ নেতার পিস্তল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারি ০৪, ২০২০

রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরির টয়লেটে মিলল আ’লীগ নেতার পিস্তল

ফাইল ছবি
রাজবাড়ী প্রতিনিধি-  রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলচলকারী ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের টয়লেট থেকে বুধবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে। 
উদ্ধার হওয়া পিস্তলটি মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সদস্য জয়নুল আবেদীন ভুল করে ফেলে গিয়েছিলেন বলে জানা গেছে।

জানা যায়, আওয়ামী লীগ নেতা জয়নুল আবেদীন মেহেরপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে তার ব্যাক্তিগত গাড়িসহ নদী পারের উদ্দেশ্যে দৌলতদিয়া ঘাট থেকে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নামের রোরো ফেরিতে ওঠেন। ফেরিটি মাঝ নদীতে থাকা অবস্থায় তিনি ফেরির টয়লেটে যান। সেখানে তার লাইসেন্সকৃত পিস্তলটি ভুল করে ফেলে আসেন। ফেরি থেকে তার বহনকারী গাড়িটি মানিকগঞ্জ পর্যন্ত যাওয়ার পর তিনি বুঝতে পারেন তার পিস্তলটি ফেরির টয়লেটে ফেলে এসেছেন। তিনি দ্রæত গাড়িটি ঘুরিয়ে পাটুরিয়া ঘাটে ফিরে এসে দেখতে পান ফেরিটি দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে এসেছে। বিষয়টি তিনি তৎক্ষনাত গোয়ালন্দ ঘাট থানার ওসিকে অবগত করেন।

বিআইডবিøউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, বিষয়টি গোয়ালন্দ ঘাট থানার ওসি তাকে ফোনে জানালে তিনি ওই ফেরির স্টাফদের মাধ্যমে পিস্তলটি খুঁজে বের করে ওসি জিম্মায় দিয়ে দেন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীর বলেন, ভুলে ফেলে যাওয়া পিস্তলটি দ্রæত সময়ের মধ্যে উদ্ধার করা হয়। পরে পিস্তলের বৈধ কাগজপত্র দেখে মালিককে ফিরিয়ে দেয়া হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here