ফরিদপুরে শুরু হচ্ছে মুজিব বর্ষ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ফেব্রুয়ারি ০১, ২০২০

ফরিদপুরে শুরু হচ্ছে মুজিব বর্ষ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট


সঞ্জিব দাস, ফরিদপুর থেকে :

আগামী ৭ ফেব্রুয়ারি শুক্রবার থেকে ফরিদপুরের তিনটি ভেন্যুতে মুজিব বর্ষ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে। এ টুর্নামেন্টের মূল লক্ষ্যেই থাকছে আগামী দিনে জাতীয় দলে ফরিদপুর থেকে আরো বেশী ক্রিকেটার উঠে আসা। 

 

টুনামেন্টের স্পন্সর সেরিন গার্ডেন ক্যাফে রেস্টুরেন্টে এবং কো-স্পন্সর দ্যুতি প্রীতি ট্রেড ইন্টারন্যাশনাল এবং আনিকা এন্টারপ্রাইজ এর পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্টের আয়োজন করছে ফরিদপুর ক্রিকেটার্স ওয়েলফেয়ার আ্যাসোসিয়েশন।

 

এ উপলক্ষে শনিবার দুপুরে ফরিদপুর শহরের চরকমলাপুর এলাকার সেরিন গার্ডেন ক্যাফে রেস্টুরেন্টে ফরিদপুর ক্রিকেটার্স ওয়েলফেয়ার আ্যাসোসিয়েশনের আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনটির সভাপতি খন্দকার সাইদুল ইসলাম এফি। 

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, তরুণ সমাজকে বঙ্গবন্ধু সম্পর্কে জানানো ও  মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করা এবং ক্রিকেটের মান উন্নয়নে ছয় শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধার নামে গঠিত টিম নিয়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। 

 

এরা হলেন, বীর উত্তম ক্যাপ্টেন সাহাবউদ্দিন আহমেদ একাদশ, মুক্তিযোদ্ধা খন্দকার সেলিম একাদশ,মুক্তিযোদ্ধা  সিরাজুল হক একাদশ, শহীদ কাজী সালাউদ্দিন একাদশ, মুক্তিযোদ্ধা ওহিদুজ্জামান ওহিদ একাদশ এবং মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মোল্লা একাদশ।

 

ফরিদপুরের শেখ  জামাল স্টেডিয়াম, বাখুন্ডা শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে এ টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে। আগামী ১৫ ফেব্রæয়ারি টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠত হবে। পরে টুর্নামেন্টের জার্সি মুক্তিযোদ্ধাদের স্বজনদের হাতে হস্তান্তর করা হয়।

 

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দ জুনায়েদ পারভেজ, মাসুদা বেগম বুলু, গোলাম তানভীর, তালহা জুবায়ের প্রমুখ।

 

এ টুর্নামেন্টের উদ্বোধন করার কথা রয়েছে আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদ সদস্য  এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি।


Post Top Ad

Responsive Ads Here