পুলিশের নামে টাকা নেয়ার অভিযোগে এক প্রতারক গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২০

পুলিশের নামে টাকা নেয়ার অভিযোগে এক প্রতারক গ্রেফতার


জেলা প্রতিনিধি,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে পুলিশের নামে টাকা নেয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি হচ্ছে, সদর উপজেলার মহারাজপুর লাহারপুর গ্রামের মোঃ পারভেজ (২৮)।


 এজাহারে প্রকাশ, গ্রেফতারকৃত পারভেজ পুলিশ ক্লিয়ারেন্সের নাম করে সদর উপজেলার গোবরাতলার অরুনবাড়ি গ্রামের  বিদেশগামী শাহ আলমের (৩৮) কাছ থেকে ৫’শ টাকা নেয়। 

পরে, বিষয়টি সম্পর্কে ওসি অবহিত হলে পারভেজকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়।সদর মডেল থানার ওসি  মো. জিয়াউর রহমান জানান, পুলিশ সুপারের নির্দেশনা রয়েছে কোন ভুক্তভোগীর কাছ থেকে মামলা সংক্রান্ত বিষয়ে টাকা নেয়া যাবে না। 

কোন ব্যক্তি পুলিশের নাম করে অর্থ নিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  সমস্যায় পড়লে সরাসরি ওসির সাথে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়। এছাড়া, সকল পুলিশ সদস্য মানুষের নিরাপত্তা ও সেবা দিতে কাজ করে যাচ্ছে।

Post Top Ad

Responsive Ads Here