চাঁপাইনবাবগঞ্জে উন্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগী বাছাই - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২০

চাঁপাইনবাবগঞ্জে উন্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগী বাছাই


জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচীর  আওতায় বয়স্ক. বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা এবং অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রমের উন্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগী বাছাই কাজের উদ্বোধন করা হয়েছে।


সোমবার বেলা সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন। 

এসময় তিনি বলেন, প্রায়ই অভিযোগ পাওয়া যেত ভাতাভোগীদের তালিকা তৈরী নিয়ে। সরকার এ বছর উন্মুক্ত পদ্ধতিতে যাচাই-বাছাই প্রক্রিয়া চালু করায় স্বচ্ছ ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে। 

সেই সাথে ভাতাভোগিদের মাঝে আস্থা বেড়েছে এ পদ্ধতি চালু হওয়ায়।  

এদিকে, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন জানান, বালিয়াডাঙ্গা ইউনিয়নে উন্মুক্ত বাছাইয়ের মাধ্যমে ২০১৯-২০২০ অর্থবছরের নতুন উপকারভোগীদের নির্বাচন কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে সবক’টি ইউনিয়নে এ কার্যক্রম চলবে। এ ইউনিয়নে ৮৪ জন বয়স্ক ভাতা, ৬৫ জন বিধবা ভাতা ও ১’শ ৫০ জন প্রতিবন্ধী ভাতা বরাদ্দ রয়েছে। যাচাই-বাছাইয়ে নির্বাচিত হলে একজন সুবিধাভোগী প্রতি মাসে বয়স্ক ও বিধবা ৫’শ টাকা এবং প্রতিবন্ধিরা ৭’শ ৫০ টাকা 
হারে ভাতা পাবেন

Post Top Ad

Responsive Ads Here