জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বরেন্দ্রা গ্রামের আদিবাসীপাড়া বোরিশল্লার সনিরুল নামে এক মাদকসেবী নেশাগ্রস্ত অবস্থায় কথাকাটাকাটির এক পর্যায়ে হাসুয়ার আঘাতে ময়েন উদ্দীন (৫০) নামে অপর এক মাদকসেবী খুন হয়েছে। নিহত ব্যক্তি হল- উপজেলার নেজামপুর দোগাছি গ্রামের মৃত আলিম বক্সের ছেলে।এ ঘটনায় অভিযুক্ত তানোর উপজেলার ঘোলকান্দর গ্রামের জামালের ছেলে সনিরুল (৪০) কে আটক করে রাখে আদিবাসীরা।
এলাকাবাসীরা জানায়, আদিবাসীরা ময়েন কে খুন করে ওই পথদিয়ে দেশীয় মদ (চুয়ানী) খেয়ে যাওয়া সনিরুলকে জোর করে আটকিয়ে রাখে। নাচোল থানার ওসি সেলিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গমের ক্ষেতে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া গম ক্ষেতে ধ্বস্তা ধস্তির ঘটনা ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

