চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের অনিয়ম দুর্নীতি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২০

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের অনিয়ম দুর্নীতি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের অনিয়ম দুর্নীতি, অব্যবস্থাপনা, ঔষধ সংকট ও চিকিৎসকদের ক্লিনিক বাণিজ্য বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রোববার বেলা পৌনে ১২টায় বাংলাদেশ ছাত্রলীগ-জাসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে নিমতলা মোড় থেকে বি্েক্ষাভ মিছিলটি বের হয়ে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকের সামনে সমাবেশে মিলিত হয়। বাংলাদেশ ছাত্রলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির সদস্য সচিব  ও জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মনিরুজ্জামান, নাগরিক কমিটির সদস্য  আবু হেনা বাবলু, ছাত্রলীগ নবাবগঞ্জ কলেজ শাখার সভাপতি তসিকুল রেজা খান তনু, সাধারণ সম্পাদক আসিফ ইয়াসিন প্রমুখ। এসময় আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মোঃ শাহনেওয়াজ দুলাল, সামাজিক সংগঠন সম্প্রীতির সভাপতি মোঃ নাহিদুল ইসলাম। 

বক্তারা বলেন, আ’লীগ সরকার যখন মানুষের দোড়গোড়ায় সেবা পৌঁছে দিচ্ছেন। সেসময় কতিপয় দূর্নীতিবাজ চিকিৎসক ক্ষমতার অপব্যবহার করে হাসপাতালকে পঙ্গু করে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত। সেবা থেকে বঞ্চিত হচ্ছে ভুক্তভোগীরা, এমনকি রোগীরা কোন ধরনের ঔষধ পর্যন্ত পাচ্ছে না। যারা এসব দূর্নীতির সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কোন গাফলতি  করা হলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। পরে, নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। 

Post Top Ad

Responsive Ads Here