চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২০

চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হিমেল  রোববার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


 এ ঘটনায় মৃতের বোন কবিতা বেগম বাদি হয়ে নবাবগঞ্জ সদর মডেল থানায় প্রধান আসামী শরিফূলসহ ৫জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।

 নিহত ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমতলা মহল্লার মৃত বেনু মন্ডলের ছেলে মোঃ হিমেল (৩২)।

মামলার বিবরণে প্রকাশ, হিমেল গত শনিবার বিকেল ৫টার দিকে হিমেল তার বন্ধুকে নিয়ে মটরসাইকেলযোগে মহারাজপুর ফিল্ডের হাটের একটি চায়ের দোকানে চা খাচ্ছিল। এসময় মহারাজপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে শরিফুল ইসলামসহ কয়েকজন হাসুয়া দিয়ে হিমেলের মাথায়  ও বুকে কোপ দেয়। 

এসময় সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে এবং তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে, চিকিৎসাধীন অবস্থায় রোববার বেলা প্রায় সাড়ে ১২টার দিকে সে মারা যায়। 

এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ জিয়াউর রহমান জানান, ধারণা করা হচ্ছে ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে এ হত্যাকান্ড ঘটে থাকতে পারে। তবে, আসামী গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। 


Post Top Ad

Responsive Ads Here