জয়পুরহাটে বলাৎকারে ব্যর্থ হয়ে শিশু ইরাম হত্যার দায় স্বীকার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ফেব্রুয়ারি ০৩, ২০২০

জয়পুরহাটে বলাৎকারে ব্যর্থ হয়ে শিশু ইরাম হত্যার দায় স্বীকার


নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ-জয়পুরহাটে বলাৎকারে ব্যর্থ হয়ে শিশু ইরাম হত্যার দায় স্বীকার করেছে, রেজাউল ইসলাম ও তার ছেলে রাজু আহম্মদ।


পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার চকশ্যাম গ্রাম থেকে ইরামকে ফুঁসলিয়ে তার ঘরে নিয়ে বলাৎকারের চেষ্টা করে কিশোর রাজু আহম্মদ। এসময় ইরাম চিৎকার করলে তাকে গলাটিপে হত্যা করে রাজু। পরে তার বাবা রেজাউল বাড়িতে এসে ঘটনাটি জানতে পেরে রাতেই মরদেহ কবরস্থানে ফেলে দিয়ে আসে।
শুক্রবার ইরামের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে রেজাউলের বাড়ি থেকে নিহত ইরামের স্যান্ডেল, রক্তমাখা কাপড় ও বস্তা জব্দ করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here