ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধি:
শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রাজশাহী মাঠে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আরএমপি’র উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), আরএমপি'র সভানেত্রী জনাব ফারহানা কবির। এছাড়াও পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) এর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ১২ টি থানার ছয় শতাধিক দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতথ্য নিশ্চিত করেছেন গোলাম রুহুল কুদ্দুস অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সদর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

