জনতার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ বদ্ধ পরিকর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ফেব্রুয়ারি ০৩, ২০২০

জনতার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ বদ্ধ পরিকর


ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধি:
বাংলাদেশ পুলিশ ইন্সপেক্টর জেলারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম(বার) ৩৭তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের প্রশিক্ষন সমাপনি কুচকাওয়াজ পরিদর্শন করেছেন। বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ) সারদা, রাজশাহীতে আজ রবিবার সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এসময় বিপিএ অধ্যক্ষ এআইজিপি নাজিবুর রহমান, অতিরিক্ত আইজিপি  (ট্রেনিং) বিশ^াস আফজাল হোসেনসহ বিভিন্ন পুলিশ’র উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।  

প্রধান অতিথি তার বক্তবে বলেন, বর্তমান সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনার অবদানে উন্নত প্রশিক্ষন নিয়ে এদেশের পুলিশ দেশ ও বিদেশে সুনাম অর্জন করেছে। মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ নির্মূলে পুলিশ কাজ করে যাচ্ছে। গত দুই বছরে ৯৯৯ এর মাধ্যমে ২ কোটি অপরাধ চিহৃত করেছে এবং প্রায় অর্ধ কোটি অপরাধের সেবা নিশ্চিত করেছে। সর্বপরি নতুনরা আগামীতে আরো উন্নত সেবা জনতার কাছে পৌছে দেবার প্রত্যাশা আহবান করেন প্রধান অতিথি।  

সহকারী পুলিশ সুপার ইয়াকুব হোসেন এর নেতৃত্বে ১ বৎসর মেয়াদী এসআই/২০১৯ ব্যাচের প্রশিক্ষন সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহন করেন আইজিপি। এবারে ১৩৪ জন মহিলা এবং ১৭৫৯জন শিক্ষানবিশ ক্যাডেট এসআই অংশ গ্রহন করেছে। আইজিপি প্যারেড পরিদর্শন শেষে শিক্ষনবিশ ক্যাডেট (এসআই) মিজানুর রহমান, আবু জাহিদ তুহিন, শাহনি আক্তার টুম্পা, প্রসেনজিৎ হালদার এবং গোলজার হোসেনকে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন পদক প্রদান করেন।      

Post Top Ad

Responsive Ads Here