নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি ,মান উন্নয়নে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২০

নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি ,মান উন্নয়নে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল


জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের  নাচোলে এসেডো’র “ফাইটিং ফোরসড লেবার উইথ আদিবাসি এন্ড দলিত কমিউনিটিস ইন সাউথ এশিয়া (মুক্তি) প্রকল্প” পরিদর্শন করেন ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেইডক্র্যাট এক্সচেঞ্জের প্রতিনিধি দল।

মুক্তি প্রকল্প ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতায় ও ট্রেইডক্র্যাট এক্সেচেঞ্জের অর্থায়নে প্রকল্পটি তিন বছর মেয়াদি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি ও জীবন মান উন্নয়নের জন্য রাজশাহীর জেলার তানোর উপজেলা ও চাপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার  ৬টি ইউনিয়নের ৫০টি গ্রামে ২ হাজার পরিবারের ৪ হাজার নারী-পুরুষের মাঝে এসেডো সংস্থা বাস্তবায়ন করে যাচ্ছে।

 আজ মঙ্গলবার নেজামপুর ধরইল, বাসু গ্রাম, খড়িবাড়ি এবং নাচোল রাজবাড়ি গ্রামে  ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্তমান অবস্থা ও মুক্তি প্রকল্পের কার্যক্রমের উপর শেয়ারিং করেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার থেকে বঞ্চিত এবং বৈষম্যের শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়া, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করে তাদেরকে কাজে লাগানো এবং সরকারি দফতরগুলোতে তাদের কেমন সম্পৃক্ততা রয়েছে এ বিষয়ে আলোচনা করা হয়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সালমা টুডু, বিসুকা, জোসনা ও রহিতা কিসকুসহ অন্যরা এ প্রকল্পগুলো থেকে প্রশিক্ষন পেয়ে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা দেখে প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেন।
এ সময় ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ এর কান্ট্রি ডিরেক্টর  কাজি শাহেদ ফেরদোস ও এসেডোর নির্বাহী পরিচালককে এ ধরনের কার্যক্রমকে আরো দক্ষভাবে পরিচালনার জন্য পরামর্শ প্রদান করা হয়।  পরে,  ৭ জন আদিবাসী ছেলেমেয়ের মাঝে এ প্রকল্পের ৩টি সেলাই মেশিন, ২টি মোবাইল সার্ভিসিং টুলস ও ২টি ইলেকট্রিশিয়ান কার্যক্রম টুলস প্রতিনিধি দল বিতরন করেন। এছাড়া, ক্ষুদ্র নৃগোষ্ঠী এসোসিয়েশনের সভাপতি জতিন হেমরম ও সেক্রেটারী বাবু লাল টপ্প’র সাথে প্রকল্পের কার্যক্রম বিষয়ে মতবিনিময় করেন।

Post Top Ad

Responsive Ads Here