জেলা প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা আওয়ামীলীগের ত্রী-বার্ষিক কাউন্সিল অধিবেশনে মো. ইসরাইল সভাপতি আব্দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নাচোল উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত বার্ষিক কাউন্সিলে তাদের নাস ঘোষনা করা হয়।
কাউন্সিল অধিবেশনে আব্দুল ওহাব এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।
প্রধান উদ্বোধক ছিলেন, জেলা আ’লীগের সভাপতি মঈনুদ্দীন মন্ডল, প্রধান বক্তা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াদুদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার এনামুল হক,বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহীর কমিটির সদস্য, বেগম আখতার জাহান, সাহাবুদ্দিন ফরাজী, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ডা.সামিল উদ্দিন আহম্দে শিমুল, সংরক্ষিত নারী জাতীয় সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম (জেসি),জেলা আ’লীগের সহসভাপতি মুহা:জিয়াউর রহমান ও যুগ্ন সাধারণ সম্পাদক মুহাঃ গোলাম মোস্তফা বিশ্বাস,কেন্দ্রীয় আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাহাতাব উদ্দিন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ারুল হক আনোয়ার ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন ১নং কসবা ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুর রহমান ।

