চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদে বিজ্ঞানীদের মেলা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২০

চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদে বিজ্ঞানীদের মেলা



চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে এম আর এস এন-গ্যালিলিও গ্যালিলি ক্ষুদে বিজ্ঞানীদের মেলা-২০২০ এর আয়োজন করা হয়।  গতকাল শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গার মতিউর রহমান শিক্ষা নিকেতনের উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে  প্রতিষ্ঠান চত্বরে প্রতিষ্ঠানটির সভাপতি মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর চেয়ারম্যান (অবঃ) মোঃ তানবিরুল আলম, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, শিক্ষাবিদ মোঃ শাহ আলম, মতিউর রহমান শিক্ষা নিকেতনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ আরিফুল হক প্রমুখ। 

বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। তাদের উদ্ভাবনী শক্তি বিকাশে তারাই হবে দেশ গড়ার কারিগর। নিজেকে চিনতে পারাটাই হচ্ছে সবচেয়ে বড় জ্ঞান। বড় হয়ে দক্ষতা অর্জন করে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে দেশকে আরো সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে হবে এবং জ্ঞানের আলো দিয়ে দেশকে গড়তে হবে। শেষে, মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

Post Top Ad

Responsive Ads Here