বড়াইগ্রামের যুব মহিলালীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২০

বড়াইগ্রামের যুব মহিলালীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: 
নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের যুব মহিলালীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জোনাইল বাজারে উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক দিলরুবা আফরোজ আঁখি ও যুগ্ম সাধারন সম্পাদক সুরাইয়া আক্তার কলি’র সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়।

ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় যুব মহিলালীগের সহ-সভাপতি এ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি, বিশেষ অতিথি জেলা যুব মহিলালীগের সভাপতি আঞ্জুমান আরা পপি, সাধারণ সম্পাদক পারুল ইসলাম, জোনাইল ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, জোনাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উক্ত সম্মেলনে জোনাইল ইউনিয়নের সভাপতি জোসনা রানী খাতুন ও শিল্পী খাতুনকে সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ও আগামী ৭ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের ঘোষনা দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি।

Post Top Ad

Responsive Ads Here