মোটরসাইকেল আরোহীদের হেলমেট নিশ্চিতকরণে হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২০

মোটরসাইকেল আরোহীদের হেলমেট নিশ্চিতকরণে হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান


বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
মহাসড়কে চলাচলকারী মোটরসাইকেল আরোহীদের হেলমেট নিশ্চিতকরণে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া হাইওয়ে থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে। সোমবার সকাল থেকে দুপুর অবধি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) খন্দকার শফিকুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক আব্দুল খালেক ও সহকারী উপ-পরিদর্শক আব্দুল মতিন সহ সঙ্গীয় ফোর্স নাটোর-পাবনা মহাসড়কের গোধরা ও কদিমচিলান এলাকায় অভিযান চালিয়ে ২৫টি মোটরসাইকেল আটক করে। পরে আটককৃত মোটরসাইকেলের আরোহীরা হেলমেট পরিহিত অবস্থায় থানায় হাজির হয়ে ভবিষ্যতে হেলমেট পড়বে বলে মুচলেকা দিয়ে মোটরসাইকেল নিয়ে যায়।

থানার অফিসার্স ইনচার্জ (ওসি) খন্দকার শফিকুল ইসলাম জানান, মহাসড়কে চলাচলকারী মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহার নিশ্চিতকরণে প্রতিদিনই এ অভিযান অব্যাহত থাকবে। এক্ষেত্রে মুচলেকাদানকারীরা দ্বিতীয়বার আটক হলে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে।

Post Top Ad

Responsive Ads Here