ফরিদপুরে জমি নিয়ে কোন্দলে দুই গ্রাম পুলিশ সদস্য আহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২০

ফরিদপুরে জমি নিয়ে কোন্দলে দুই গ্রাম পুলিশ সদস্য আহত


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে জমিজমা বিরোধের জের ধরে দুই গ্রাম পুলিশ আহত হয়েছেন। তাদের দু’জনকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আরিফ বাজারে এ ঘটনা ঘটে।

ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনু জানান, আরিফ বাজারে খলিল বেপারী নামে এক ব্যবসায়ীর একটি দোকান ঘর রয়েছে। সেই ঘর ভেঙে সেখানে সুলতান শেখ নামে আরেক ব্যক্তি ঘর তুলতে গেলে খলিল বেপারী গ্রাম পুলিশদের খবর দেয়। এরপর গ্রাম পুলিশেরা সেখানে গেলে তাদের উপর হামলা করে আহত করা হয় বলে ইউপি চেয়ারম্যান জানান।

আহতদের মধ্যে পুলক সরকার (৩২) ও জামাল মল্লিক (৫০) নামে দু’জনকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ওই ঘটনায় মাইনুদ্দিন শেখ, ইসলাম শেখ ও ইলিয়াস মল্লিক নামে আরো তিনজন তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।

Post Top Ad

Responsive Ads Here