উৎসবমুখর পরিবেশে চরভদ্রাসন উপজেলা পরিষদের উপ-নির্বাচনের মনোনয়নপত্র দাখিল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২০

উৎসবমুখর পরিবেশে চরভদ্রাসন উপজেলা পরিষদের উপ-নির্বাচনের মনোনয়নপত্র দাখিল


ফরিদপুর প্রতিনিধি :

উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার সকাল থেকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের উপ-নির্বাচনের বিভিন্ন দলীয় প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছে। নির্বাচনে আওয়ামীলীগের কাউসার হোসেন, বিএনপির এজিএম বাদল আমীন এবং স্বতন্ত্র থেকে তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখির করে।

 

উপজেলা রির্টানিং অফিসার মো. সাইফুল ইসলাম জানান, উপজেলার উপ-নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষে সব ধরনের প্রস্তুতি হাতে নেয়া হয়েছে। এবারের নির্বাচনে ৫২ হাজার ৩৫৭ ভোটার ২২ টি কেন্দ্রে তাদের ভোটধিকার প্রয়োগ করবেন।

 

এদিকে উপজেলাটির নির্বাচনকে কেন্দ্র করে সরকার ও বিরোধী দলীয় প্রার্থীদের কলতানে মুখরিত ছিল উপজেলা চত্বর। 

 

এ উপজেলায় আগামী ২৯ মার্চ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।


Post Top Ad

Responsive Ads Here